Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে খুলনার পথে যুবক, চট্টগ্রামে আটক

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে খুলনার পথে যুবক, চট্টগ্রামে আটক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থানার অলংকার মোড়ে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক মহিদুলের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্যম শিয়াল কাঠি এলাকায়। তার বাবার নাম আবদুল আজিজ।

র‍্যাব জানায়, মহিদুল কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। প্রাথমিকভাবে আটক যুবক কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে খুলনা অঞ্চলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।