Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১

admin • 09 Jan 2025, 10:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, নিহত শাহ আলম বাঁশখালী উপজেলার প্রেমবাজার পন্ডিতকাটা এলাকার বাসিন্দা।

 

তিনি জানান, শাহ আলম মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজবাড়িতে ফিরছিলেন। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।