Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কক্সবাজারে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

admin • 08 Aug 2023, 04:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কক্সবাজারে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী

গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে কক্সবাজার ও চট্টগ্রামের কয়েকটি উপজেলায় চলমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছে।

উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে।

১০ পদাতিক ডিভিশন কক্সবাজার জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত সংবাদ সংগ্রহ ও বিভিন্ন তথ্যের জন্য রামু সেনানিবাসে দুর্যোগ মোকাবেলার জন্য কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব এলাকাসহ উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে।

তিনি আরও বলেন , এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কুতুবদিয়ায় ৭০০ পরিবার, পেকুয়াতে ১০ হাজার পরিবার, মহেশখালীতে ৫০০ পরিবার, চকরিয়ায় ৫০ হাজার পরিবার, কক্সবাজার সদরে ১ হাজার পরিবার ও ঈদগাঁও উপজেলায় ১৫০ পরিবার পানিবন্দী রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।