Friday, 30 October 2026
শিরোনাম
সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড
জেলার খবর

কক্সবাজারে চালু হলো ‘অনলাইন জিডি’ কার্যক্রম

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কক্সবাজারে চালু হলো ‘অনলাইন জিডি’ কার্যক্রম

কক্সবাজার জেলার মানুষকে এখন আর থানায় গিয়ে জিডি (সাধারণ ডায়েরি) করতে হবে না। তারা ঘরে বসেই অনলাইনে ‘সহজে’ ও ‘দ্রুততর’ সময়ে জিডি করতে পারবেন।

 

বৃহস্পতিবার থেকে এ সেবা চালু হয়। আইনগত সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

 

অনলাইন জিডি কার্যক্রম পুলিশি সেবাকে সহজ, দ্রুত, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে বলে পুলিশ সুপার মো. সাইফুদ্দীন শাহীন আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার থেকেই এ কার্যক্রম শুরু হলো। যে কেউ চাইলেই এখন থেকে অনলাইন জিডি কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারবেন।

 

বাংলাদেশ পুলিশ প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম রেঞ্জের সব জেলায় ‘অনলাইন জিডি প্ল্যাটফর্মে সব ধরনের জিডি’ (সাধারণ ডায়েরি) সেবা চালুর উদ্যোগ গ্রহণ করে।

 

সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টাই জিডি করা যাবে। এতে সময়, যাতায়াত ও খরচ বাঁচবে, ডিজিটাল ট্র্যাকিং সুবিধায় আপনার জিডির অগ্রগতি জানতে পারবেন, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত থাকবে, নাগরিকদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে কার্যকর মাধ্যম হবে।

 

পুলিশ জানিয়েছে, মোবাইল, এনআইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স হারানো, হুমকি পাওয়া বা নিরাপত্তার আশঙ্কা, মেয়ে বা নারী নিখোঁজ বা সন্দেহজনক অবস্থান, অনাকাঙ্ক্ষিত ফোনকল এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য প্রদানসহ আরো অনেক বিষয়ে জিডি করা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।