বিপিএলের মাঝেই ওমরাহ করতে সৌদি আরব যান সাকিব আল হাসান। গত ৩ ফেব্রুয়ারি বরিশাল তাদের শেষ ম্যাচ খেলেছিল। ওই ম্যাচটি শেষ করেই মধ্যরাতে ওমরাহ করতে সৌদি আরব চলে গিয়েছিলেন।
৭ তারিখের আগে বরিশালের কোনো ম্যাচ নেই। ফাঁকায় থাকা এই সময়টাতেই ওমরাহ করতে চলে যান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।
সৌদিতে ওমরাহ শেষ করে অবশেষে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আজ সোমবার সকালেই রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেরে বাংলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের বরিশাল। যথরীতি এই ম্যাচে খেলবেন সাকিব।





