Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ

চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন দর অনুযায়ী জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকায় ভোক্তা পর্যায়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৪৫৫ টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটোগ্যাসের দাম লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি, ২০২৫ এর সৌদি সিপি (প্রোপেন ও বুটেন গ্যাসের দাম) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে সদ্য বিদায়ী ২০২৪ সালে চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল এবং সাত দফা দাম বাড়ানো হয়েছিল। এরমধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল এবং এপ্রিল, মে, জুন ও নভেম্বরে এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়েছিল। যারমধ্যে নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারে ১ টাকা দাম কমেছিল। আর সবশেষ গত ডিসেম্বরে অপরিবর্তিত ছিল এলপিজি ও অটোগ্যাসের দাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।