Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

এমপি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin • 04 Mar 2024, 09:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এমপি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,কুমারখালী:

কুষ্টিয়ার কুমারখালীতে এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ)  বিকেলে কুমারখালী খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে স্পোর্টিং ক্লাব মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত ফাইনাল খেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জাকারিয়া খান জেমস'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ ( কুমারখালী-খোকসা ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য সূফি ফারুক ইবনে আবুবকর,পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান সহ অনেকে উপস্থিত ছিলেন।

সাগর আল মামুন ও সালমান আরিফিন নিবিরের পরিচালনা চুড়ান্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আদি স্পোর্টিং ক্লাব একাদশ এবং রোজার রাইডার্স একাদশ।  উক্ত এমপি কাপ টি—টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায়  উভয়দলকে  যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।