Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জেলার খবর রাজনীতি

এমপিকে ‘শিবিরের প্রেসিডেন্ট’ বলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
এমপিকে ‘শিবিরের প্রেসিডেন্ট’ বলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

টকশোতে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হককে ‘শিবিরের নেতা’ বলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) সংসদ সদস্য এনামুল হক বাদী হয়ে ঢাকার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এই মামলা করেন।

 

এ ব্যাপারে এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও ২০ জুলাই সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, ‘এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি।

 

বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট (সভাপতি)  ছিল। ’ এ ধরনের বিতর্কিত বক্তব্যে তার মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে।

মামলাটি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে জানিয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান-পতন দেখেছি। আমি যা জানি সরল বিশ্বাসে তাই বলেছি। সত্য বলায় মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।