Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

এবার পিসিতে চালু হবে ফোনের সব সুবিধা!

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
এবার পিসিতে চালু হবে ফোনের সব সুবিধা!

সফটওয়্যার জগতে  বড় পরিবর্তন আনছে গুগল। এবার অ্যানড্রয়েড আর ক্রোম অপারেটিং সিস্টেম এক হয়ে যাচ্ছে। স্মার্টফোন আর পিসির অপারেটিং সিস্টেমের এতদিনের পার্থক্য এবার মুছে দিতে চলেছে গুগল। কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিট ২০২৫-এ গুগলের রিক ওস্টারলো নিশ্চিত করলেন সেই পরিকল্পনা।

 

আমেরিকান এক্সিকিউটিভ এবং গুগলের ডিভাইস ও সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওস্টারলো বলেন, ‘আমরা পিসি ও স্মার্টফোনের জন্য যে সিস্টেম তৈরি করেছিলাম, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই বিভেদ ঘুচিয়ে এখন একটি সাধারণ প্রযুক্তিগত ভিত্তি তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে’।

 

এই প্রযুক্তির অর্থ হলো, ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপ পর্যন্ত সব ধরনের ডিভাইসের জন্য অ্যানড্রয়েডকে সর্বজনীন প্ল্যাটফর্‌ম হিসেবে দেখতে চাইছে গুগল।

 

উদ্দেশ্য: মূলত গুগল চাইছে জেমিনাই এআই, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং তাদের সব অ্যাপস যেন সব পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারেন।

 

আর মোবাইল ও পিসির মধ্যে এক অপারেটিং সিস্টেম চালু করলে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে দুই পক্ষই। কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো অ্যামন এই নতুন সফটওয়্যারের ঝলক দেখেছেন। তিনি বলেন, ‘আমি নতুন এই ওএস দেখেছি, এটা দারুণ। মোবাইল ও পিসির অভিন্নতার স্বপ্নকে বাস্তবায়িত করবে এই সিস্টেম’।

 

যদিও এই নতুন ওএস একই সঙ্গে মোবাইল ও কম্পিউটারে চলবে, কিন্তু তা কবে বাজারে আসবে, তার স্পষ্ট সময়সীমা এখনো জানায়নি গুগল। তবে এই পদক্ষেপ পিসির বাজারে মাইক্রোসফ্ট বা অ্যাপলের একচেটিয়া আধিপত্যের ওপর সরাসরি আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

 

সূত্র : টিভি৯ বাংলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।