Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এবার চট্টগ্রামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

admin • 19 Apr 2023, 04:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এবার চট্টগ্রামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি শুঁটকির কোল্ড স্টোরেজে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা। তিনি বলেন, ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ আসে।

 

ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।