Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

এনআইডি জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ে, যুবক গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এনআইডি জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ে, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে ভুয়া পরিচয়ে বিয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বাবর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগরের খুলশী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

মো. বাবরের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে। তার বাবার নাম মো. আনোয়ার। বাবর নগরের চান্দগাঁও থানাধীন খরম পাড়া সাদিয়া ভিলায় বসবাস করতেন।

 

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, বৃহস্পতিবার সকালে আসামি বাবর হোসেন ও তার তিন সহযোগী এবং অজ্ঞাত দুই-তিনজনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সম্মতি নিয়ে ধর্ষণসহ এনআইডি জালিয়াতির অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।

 

মামলার বাকি তিন আসামি হলেন- মো. রাজু (৩৮), মো. ওমর ফারুক (২৯) ও মো. হারুন (৪৪)। তারা এনআইডি জালিয়াতি করে বিয়ে রেজিস্ট্রির ঘটনায় আসামি বাবরের পক্ষের উকিল ও সাক্ষী ছিলেন।

 

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী নারী চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। ২০২২ সালের আগস্ট মাসে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আসামি বাবরের সঙ্গে বাদীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তখন আসামি বাবর নিজেকে এনআরবি গ্লোবাল ব্যাংকের লিগ্যাল অফিসার বলে পরিচয় দেন। এরপর একই বছরের ৮ অক্টোবর তাদের বিয়ে হয়।

 

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, বর্তমানে ভুক্তভোগী নারী সাত মাসের অন্তঃসত্তা। শারীরিক পরীক্ষার জন্য তাকে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।