Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে মিলল যাত্রীর মরদেহ

admin • 17 Apr 2024, 01:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে মিলল যাত্রীর মরদেহ

টাঙ্গাইলে একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে হানিফ মিয়া নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

হানিফ জয়পুরহাট জেলার আমতলী থানার আমতলী গ্রামের আ. হান্নানের ছেলে।

পুলিশ জানায়, জয়পুরহাট থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রওনা হন হানিফ মিয়া। পথিমধ্যে কোথায়, কীভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে, তা কেউ বলতে পারিনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে পৌঁছালে মরদেহটি দেখার পর উদ্ধার করা হয়।

ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর বলেন, মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।