Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

দেশজুড়ে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল। ফলাফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি অনলাইনে বা এসএমএসের মাধ্যমেও ঘরে বসে ফল জানা সম্ভব হবে।

১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ

দেশে সাধারণ ৯টি, মাদরাসা ও কারিগরি- এই তিন ধরনের শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়েছে এবারের পরীক্ষা। ফল প্রকাশের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ফলাফল জানার পদ্ধতি

১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে: নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে “Result” কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে একসঙ্গে সব শিক্ষার্থীর ফলাফল ডাউনলোড করা যাবে।

২. সমন্বিত ওয়েবসাইটে: শিক্ষার্থীরা educationboardresults.gov.bd- এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফলাফল জানতে পারবেন।

৩. এসএমএসে: ফল প্রকাশের পর মোবাইল থেকে এসএমএসে HSC <বোর্ডের প্রথম ৩ অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর> লিখে 16222 নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2025 পাঠাতে হবে 16222 নম্বরে।

অংশগ্রহণ ও পরীক্ষা আয়োজন

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। তবে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী উপস্থিত ছিলেন না। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন মূলত সোয়া ১২ লাখ শিক্ষার্থী।

নির্ধারিত সময়েই ফলাফল

চলতি বছরের পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। নির্ধারিত সময়সূচি কিছুটা পেছালেও ১৯ আগস্ট শেষ হয় লিখিত পরীক্ষা। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষার শেষ দিনের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় আজই ফলাফল প্রকাশ করছে শিক্ষা বোর্ডগুলো।

ফল প্রকাশের পর থেকেই সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও প্রত্যাশার আবহ বিরাজ করছে। এবারের ফলাফলকে ঘিরে শিক্ষা বোর্ডগুলোতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।