Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উপপুলিশ মহাপরিদর্শক হলেন পুলিশের ৩১ কর্মকর্তা

admin • 26 Nov 2025, 09:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
উপপুলিশ মহাপরিদর্শক হলেন পুলিশের ৩১ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশে কর্মরত ৩১ জনকে উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকমূলে বর্ণিত এসব কর্মকর্তাদের উপপুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-৩) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এই ৩১ কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। এছাড়া জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

 

এদিকে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি প্রজ্ঞাপনে অতিরিক্ত কমিশনার (ডিআইজি) ও পুলিশ সুপারসহ ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। এরমধ্যে একটি প্রজ্ঞাপনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকার পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. জিললুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এ ক্ষেত্রে ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’ ও ‘সি’- এই ৩ ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।

  পদোন্নতি পাওয়া ৩১ পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।