Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈদে কেনাকাটা করে না দেয়ায় অভিমানে কিশোরীর আত্মহত্যা

admin • 16 Apr 2024, 06:39 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঈদে কেনাকাটা করে না দেয়ায় অভিমানে কিশোরীর আত্মহত্যা

ঈদে কেনাকাটা করে না দেয়া বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ এপ্রিল) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের উত্তর রমনা আনোয়ারের গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরীর নাম ইন্না আক্তার পুতুল (২২)। সে গ্রামের আহাম্মদ আলীর মেয়ে। ওই কিশোরী কিছুদিন থেকে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, সকালে ওই মেয়েটি ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

মেয়ের বাবার বরাদ দিয়ে ওসি বলেন, ঈদে কেনাকাটা করে না দেয়ার জন্য অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে বেশ কিছুদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।