Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ

ঈদের ছুটিতে বিচারকের বাসায় চুরি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঈদের ছুটিতে বিচারকের বাসায় চুরি

ব্রাহ্মণবাড়িয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিনের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে) ভোরে পৌর এলাকার মৌলভীপাড়ায় অবস্থিত ‘তিতাস টুইন টাওয়ার’ ভবনের দ্বিতীয় তলায় এই চুরির ঘটনাটি ঘটে।

 

বিচারক সৈয়দ আমিনা ফারহিন ওই ফ্ল্যাটে ভাড়া থাকলেও ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ভবনটির কেয়ারটেকার রতন মিয়া জানান, ঈদের ছুটি উদযাপনের জন্য বিচারক ফ্ল্যাটে তালা লাগিয়ে তাঁর গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোরবেলায় তিনজনের একটি চোর চক্র ভবনের পেছনের অংশের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় আরোহণ করে। পরবর্তীতে তারা ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরের দল ঘরের ভেতরে থাকা দুটি আলমিরা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে যায় এবং সেই সঙ্গে অন্যান্য সামগ্রীও চুরি করে নিয়ে গেছে।

সকালে চুরির বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির খবর পাওয়া মাত্রই পুলিশ ওই ফ্ল্যাটে পরিদর্শনে যায়। বিচারক ছুটিতে থাকার সুযোগ নিয়েই চোর চক্র এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। বাসভবন থেকে ঠিক কী পরিমাণ মালামাল ও ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের চেষ্টা চলছে। এই ঘটনার সাথে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।