Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

ইসকনের উপাসনালয় ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইসকনের উপাসনালয় ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাসিবুল হাসান (২৮), মো. প্রান্ত ও পঞ্চবটি এলাকার মো. সানজিব। তাদের মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

জানা যায়, গতকাল শুক্রবার রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে ইসকন পরিচালিত একটি উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে পৌর শহরের টিনপট্টি এলাকার নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি করেন।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ‘ভিডিও ফুটেজ ও কিছু বিষয় বিবেচনায় রেখে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।