Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী সানির ২য় উপন্যাসের মোড়ক উন্মোচন

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ইবি শিক্ষার্থী সানির ২য় উপন্যাসের মোড়ক উন্মোচন

কেক কেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির ২য় উপন্যাস ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটি পাওয়া যাবে জ্ঞানকোষ প্রকাশনীর ৩৫ নাম্বার প্যাভিলিয়নে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৬২৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম এবং প্রভাষক মোঃ নাসির মিয়া।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তরুণ লেখক সানি বলেন, এটি আমার দ্বিতীয় বই যা সত্যি আমার জন্য বড় প্রাপ্তির। ভাবেছিলাম ‘যদি অনেক দূরে যেতে চাও তবে সবাইকে নিয়ে যাও, যদি দ্রুত যেতে চাও তবে একলা যাও’। আমি অনেক দূরে যেতে চাই সেজন্য আমার সম্মানিত শিক্ষক, সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমার বন্ধুবান্ধব, ছোট বড় ভাইবোন সকলকে আমন্ত্রণ জানিয়েছি। এ প্রসঙ্গে বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমরা সকলেই গর্বিত। আমরা ইতোপূর্বে দেখেছি যারা লেখনীর ধারায় থাকে, তারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রত্যাশা করি সানির কলম প্রবাহিত থাকুক।

এসময় সাদমানের সঞ্চালনায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভাগটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।