ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বার্ষিক প্রতিবেদন (২০২২) এর মোড়ক উন্মোচন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এ মোড়ক উন্মোচন করেন।
শনিবার (১৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ও এপিএ টিমের আহবায়ক ও অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক বার্তা ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা’ (জুলাই টু সেপ্টেম্বর-২৩) সংখ্যা-৫ এর মোড়ক উন্মোচন করা হয়।
উপ-রেজিস্ট্রার ও এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাসের সঞ্চালনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান, হিসাব পরিচালক(ভারঃ) শেখ মোঃ জাকির হোসেন ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক(ভারঃ) ড. আমানুর রহমান’সহ বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ।





