Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
ক্যাম্পাস

ইবিতে 'সামাজিক বিজ্ঞান গবেষণা' বিষয়ক কর্মশালা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইবিতে 'সামাজিক বিজ্ঞান গবেষণা' বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘সামাজিক বিজ্ঞান গবেষণার ল্যান্ডস্কেপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১০৫ নং কক্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ মতিউর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আলাল উদ্দিন ও মো. রুহুল আমিন।

কর্মশালায় রিসোর্স পার্সন অধ্যাপক ড. শেখ মতিউর রহমান সামাজিক বিজ্ঞান গবেষণার কৌশল এবং পদ্ধতির উপর বিস্তৃত আলোচনা করেন। এতে বিভাগের স্নাতকোত্তরে অধ্যায়নরত অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।