Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
ক্যাম্পাস

ইবিতে বিভিন্ন কোটার ফল প্রকাশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইবিতে বিভিন্ন কোটার ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট এ ফলাফল হস্তান্তর করেন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির নিমিত্তে গঠিত উপ-কমিটির আহবায়ক ও এসিসিই বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য-সচিব ও স্টেট অফিস প্রধান মো. শামছুল ইসলাম জোহা, উপ-কমিটির সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায় ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।