Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
ক্যাম্পাস

ইবিতে বিজ্ঞান ইউনিটের পরিক্ষা সম্পন্ন, অনুপস্থিত ১৬৭

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইবিতে বিজ্ঞান ইউনিটের পরিক্ষা সম্পন্ন, অনুপস্থিত ১৬৭

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’তে গুচ্ছভুক্ত বিজ্ঞান এ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এর ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১৬৭ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শনিবার (৩ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টা ইবি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়।

পরিক্ষা চলাকালে অন্যান্য দিনের মতো আজও উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, ‘এ’ ইউনিটের সমন্বয়কারী জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পরীক্ষা চলাকালে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার-স্কাউট গ্রুপের সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন। পরীক্ষার্থীদের সহজে সিট খুঁজে পাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের মেইন গেট ও একাডেমিক ভবনগুলোর সামনে সিট প্ল্যান সংবলিত ডিজিটাল ব্যানার লাগানো হয়।

ভর্তি পরিক্ষায় কতজন উপস্থিত ছিলেন এবিষয়ে জানতে চাইলে এ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মো: রেজওয়ানুল ইসলাম বলেন, এ ইউনিটের ভর্তি পরিক্ষায় ১৬৭ জন অনুপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন ৪৭৫০ জন শিক্ষার্থী। এদিকে ইউনিট’টিতে মোট ৪৯১৭ শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি যে কক্ষ গুলোতে গিয়েছি সবগুলোতে নব্বই শতাংশের অধিক শিক্ষার্থীর উপস্থিতি দেখেছি।

তিনি আরও বলেন, আজকেরটাসহ তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই আমি দেখেছি আইনশৃঙ্খলাবাহিনী, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের কোনো গাফিলতি ছিলো না সবাই আন্তরিক ভাবে তাদের দায়িত্ব পালনগুলো করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।