Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না:জামায়াত আমির

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না:জামায়াত আমির

ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ছাত্রসমাজের উদ্দেশে কর্মসংস্থান সৃষ্টির আশার বাণীও শোনান তিনি।

 

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না।

 

বিগত সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ আনেন জামায়াত আমির। বলেন, তাদের (আ. লীগ নেতা) ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না। তাই দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাদের দৃষ্টি ছিল না।

 

দেশের পরবর্তী প্রজন্ম ও ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, আমরা ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা ব্যবস্থা হবে, তোমাদের কাগজের টু্করো নিয়ে দৌড়াতে হবে ন। লেখাপড়া শেষ করেই নিশ্চিত কর্মে যোগদানের ব্যবস্থা করা হবে।

 

নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মহিলারা বিপদে পড়বে; এটা মিথ্যা। কাউকে জোর করে বোরকা পরানো হবে না, যার যা ইচ্ছে তিনি তাই পরবেন। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন বলেও জানান ডা. শফিকুর।

আরএ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।