Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

admin • 28 Aug 2025, 12:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি আটক

আলোচিত টিকটকার মাহিয়া মাহিকে বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে আটক করা হয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনাকালে হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সাথে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এসময় তাদের সহযোগি আরও একজন তরুণীকে আটক করা হয়েছে। 

 

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর তাঁদের কোতোয়ালি মডেল থানায় নেয়া হয়। 

 

মাহিয়া মাহিকে আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।