Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেফতার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেফতার

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে সৌদি আরব প্রবাসী মো. আরাফাত ইসলামের (২৩)  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

রামপুরা থানার এসআই সফিকুল ইসলাম খান জানান, শুক্রবার ভোরে মালিবাগের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার রুমে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আরাফাত কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন এবং ১৮ ডিসেম্বর স্বর্ণার সঙ্গে ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে স্বর্ণা হোটেল ছেড়ে চলে যান।

নিহতের পরিবারের দাবি, প্রেমিকাকে নিয়ে সম্পর্কজনিত বিরোধই আরাফাতের মৃত্যুর কারণ।

এ অভিযোগে তাদের দায়ের করা হত্যা প্ররোচনার মামলার ভিত্তিতে পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া চলছে ও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।