Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

আবারও মিলবে টানা ৩ দিনের ছুটি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
আবারও মিলবে টানা ৩ দিনের ছুটি

এবার শারদীয় দুর্গাপূজার ছুটি ছিল ২ দিন। এরপর সাপ্তাহিক ছুটি পড়েছে দুদিন। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা ৪ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছর আবারও মিলবে টানা ৩ দিনের ছুটি।

 

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর আরও দুটি সাধারণ ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে একটি রয়েছে বিজয় দিবসের ছুটি। আর অন্যটি যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি।

তবে বিজয় দিবস পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। কিন্তু যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন পড়েছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। কাজেই বড়দিনের সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এ ছাড়া খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)। ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।