Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবরার ফাহাদের কবর জিয়ারতে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান

admin • 07 Nov 2025, 03:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আবরার ফাহাদের কবর জিয়ারতে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান

কুষ্টিয়ার  কুমারখালীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া-০৪ (কুমারখালী-খোকসা) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান।

শুক্রবার (০৭ নভেম্বর)  সকালে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের গোরস্থানে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে কয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। 

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জি এম তাওহীদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ গোলাম সারোয়ার, সেক্রেটারি ডা. মাওলানা মিজানুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।