Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছাড়ার দাবিতে মানববন্ধন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছাড়ার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ থেকে চট্রগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে চালুর সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা।

 

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।

   

সাংবাদিক ও মানববাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, সহ-সভাপতি অধ্যাপক কায়েদুজ্জামান, পরিবেশ আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি এনামুল হক রতন, সম্প্রীতি বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি তুষার মল্লিক, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জি প্রমুখ।

   

বক্তারা বলেন, কয়েক বছর আগে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এর পর থেকেই জামালপুরের সাধারণ জনগণ এই ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার জন্য দাবি তুলে আসছিলো। এই ট্রেন জামালপুর থেকে চালু হলে হাজারো মানুষ উপকৃত হবে।

   

সম্প্রতি বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর থেকেই ময়মনসিংহের একটি স্বার্থান্বেষী মহল এর বিরোধিতা করে আন্দোলন করে আসছে।

 

বক্তারা তাদের এই আন্দোলনের তীব্র নিন্দা জানান এবং অতি দ্রুত বিজয় এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ছাড়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।