Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের চেষ্টা,প্রতিবাদে মানববন্ধন

admin • 28 Apr 2025, 11:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের চেষ্টা,প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভা বাজারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো সোমবার (২৮ এপ্রিল) পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজরাবাড়ী বাজারের ২.৩ একর জমি নিয়ে একাধিক মামলা আদালতে চলমান। এসব মামলায় উচ্চ আদালত দুই পক্ষকে 'স্থিতিশীল' থাকার নির্দেশ দিলেও পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান ও ঠিকাদার নিয়োগ করেছেন।

 

এর আগে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজার ইজারা দিয়েও সমালোচনার মুখে তা স্থগিত করা হয়েছিল বলে জানান তারা। মানববন্ধনে মোকাদ্দাসা আকন্দ, আশেক এলাহী, ইউসুফ আকন্দ, একরামুল আকন্দসহ অনেকে বক্তব্য রাখেন।

 

এ বিষয়ে হাজরাবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, “হাজরাবাড়ী বাজারের জমি আগে ফুলকোচা ইউনিয়ন পরিষদের অধীনে ছিল। জমি নিয়ে দুটি মামলা চলছিল, যার একটি ইতোমধ্যে সরকারের পক্ষে রায় হয়েছে।

 

অন্য মামলার রায় দ্রুত হবে বলে আশা করছি। আমাদের কাছে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কোনো আদেশ নেই। আর যে জায়গায় পৌরভবন নির্মাণ হবে সেটা নিয়ে কোনো মামলা নেই। পৌরসভার উন্নয়ন কাজ চলমান থাকবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।