Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

অবশেষে সেই গৃহবধূর শখের বদনা ও আংটি ফেরত দিলো এনজিও

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
অবশেষে সেই গৃহবধূর শখের বদনা ও আংটি ফেরত দিলো এনজিও

গণমাধ্যমে খবর প্রকাশের পর বাগেরহাটের চিতলমারীতে গৃহবধূ শ্রাবণী হীরার বদনা, নাকফুল ও আংটি ফেরত দিয়েছেন ডাম এনজিওর কর্মকর্তারা। এ ঘটনায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছেন।

গৃহবধূ শ্রাবণী হীরা বলেন, বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে খবর প্রকাশের পর সকাল ১০টার দিকে ডাম এনজিওর কয়েকজন কর্মকর্তা তার বাড়িতে আসেন। সব কিছু শুনে স্যাররা তাকে অফিসে নিয়ে তার শখের দুটি বদনা, নাকফুল ও আংটি এবং ফাঁকা দুটি স্ট্যাম্প ফেরত দিয়েছেন।

ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের নরসিংদী জোনাল ম্যানেজার তৌহিদুল ইসলাম জানান, প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে বরিশালের জোনাল ম্যানেজার মো. মহসিন হোসাইন ও বাগেরহাটের এরিয়া ম্যানেজার মো. কবির হোসেনসহ তারা গৃহবধূ শ্রাবণী হীরার বাড়িতে যান এবং মালামাল ফেরত দেন। শ্রাবণী তার সুবিধামতো খেলাপী ঋণ পরিশোধ করবেন। এ ঘটনায় কর্তৃপক্ষ চিতলমারী শাখার ম্যানেজার বাসুদেব দেবনাথ ও মাঠকর্মী নেওয়াজ শরীফকে সাময়িক বরখাস্ত করেছে।

ডিএফইডি'র প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার সাহিদুল কবীর এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করেছেন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তৌহিদুল ইসলাম আরও জানান, গৃহবধূ শ্রাবণী হীরা অভাবের জন্য কোনো জোর প্রয়োগ ছাড়াই স্বেচ্ছায় কিস্তির টাকার পরিবর্তে বদনা, নাকফুল ও হাতের আংটি দিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে ৯ হাজার ৫০০ টাকা জমা দিয়ে তিনি উক্ত মালামাল ফেরত নিয়েছেন।

উল্লেখ্য, চিতলমারী শাখা থেকে ওই গৃহবধূ ৫০ হাজার টাকা ঋণ নেন। তার স্বামী রিপন রায় কাজের জন্য এলাকা ছাড়েন। এরপর কয়েকটি কিস্তি খেলাপী হলে গত ২৯ অক্টোবর এনজিওর কর্মীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে এনজিও কর্মী ও কর্মকর্তারা ফিল্ড থেকে ফিরে বিকেলে শ্রাবণী হীরাকে দিয়ে ২টি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে হাতের আংটি, নাকফুল ও পিতলের বদনা নিয়ে নেন বলে তিনি অভিযোগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।