Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
জাতীয়

অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা

দেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া কসমেটিকস বা প্রসাধনী পণ্য বিক্রি করার অপরাধে লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৯ মে) রাজধানীর কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

 

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম-এর ছাড়পত্র লাইসেন্স না নিয়েই মানচিহ্ন ব্যবহার করে শ্যাম্পু, সাবান, স্কিন ক্রিম বিক্রি ও বাজারজাত করার অপরাধে রাজধানী পশ্চিম পান্থপথ কলাবাগানের লাজ ফার্মার শাখাকে এ জরিমানা করা হয়েছে।

 

এছাড়া একই এলাকায় অবস্থিত ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক পরামর্শ, বিএসটিআই-এর লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা টিমে প্রসিকিউটর হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির মাঠ কর্মকর্তা মো. রেজানুর রহমান সরকার এবং পরিদর্শক ডিএমআই (মেট্রোলজি) মো. শাহরিয়ার হোসেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।