Tuesday, 27 October 2026
শিরোনাম
১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’
এক্সক্লসিভ

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিষেধাজ্ঞা জারি করেছেন পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

 

নির্দেশনায় বলা হয়, অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, এতে রোগী ও চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন এবং চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কেউ ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা সাক্ষাৎকার নিতে পারবেন না।

সম্প্রতি খুমেক হাসপাতালে ‘বকশিশ না পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেয়া’সহ নানা অনিয়মের সংবাদ প্রকাশের পরই এ নিষেধাজ্ঞা জারি হয়। সাংবাদিকরা বলছেন, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতের পথে বাধা সৃষ্টি করবে।

 

তবে পরিচালক ডা. আইনুল ইসলাম দাবি করেন, সাংবাদিকদের অতিরিক্ত উপস্থিতিতে সেবার স্বাভাবিকতা ব্যাহত হচ্ছিল। তাই ঢাকাসহ অন্যান্য মেডিকেলের মতোই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।