Tuesday, 27 October 2026
শিরোনাম
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন
এক্সক্লসিভ

অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু করল নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’।
 “সত্য, সরাসরি, সবার আগে”—এই শ্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এনপিবি।  

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে ৫ম তলায় এনপিবির কার্যালয়ে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এবং কালবেলা অনলাইন-এর সম্পাদক পলাশ মাহমুদ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনপিবির হেড অব ডিজিটাল আকরাম হোসেন।

 

প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম বলেন, 'বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইননির্ভর। প্রিন্ট ও টেলিভিশন—উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। এনপিবি সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।'

 

এনপিবির সম্পাদক মো. আল হাদী বলেন, 'গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন অধিকার-এর পরিচালক এস এম নাছির উদ্দীন এলান, এনপিবির বিভিন্ন বিভাগের প্রধান ও সংবাদকর্মীরা।

 

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পায় ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।