Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অতিরিক্ত সিমধারীদের জন্য যে বার্তা দিলো বিটিআরসি

admin • 13 Oct 2025, 07:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
অতিরিক্ত সিমধারীদের জন্য যে বার্তা দিলো বিটিআরসি

কোনো ব্যক্তির নিজ এনআইডিতে ১০টি সিম কার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ‘ডি-রেজিস্টার’ করার জন্য বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ বার্তা দেওয়া হয়।

 
বিটিআরসি বলেছে, ‘নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিমকার্ড রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন।’  
বার্তায় বলা হয়, ‘নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে, তা যাচাই করার জন্য ব্যবহারকারীরা ১৬০০১#, এনআইডির শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।’  

বার্তায় আরও বলা হয়, ‘যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে বলে সতর্ক করেছে বিটিআরসি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।