Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
Uncategorized

অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি, পাঁচ লাখ টাকা জরিমানা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি, পাঁচ লাখ টাকা জরিমানা

ঢাকাসহ দেশের বিভাগ ও জেলায় চলমান ডেঙ্গুর প্রকোপ পুঁজি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি। এছাড়া স্যালাইন থাকা স্বত্বেও বিক্রি না করে মজুত করার কারণে ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সারাদেশে ৪০টি দল ৫৩টি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা করেছে। ডেঙ্গুর প্রকোপ পুঁজি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় এ জরিমানা করা হয়।

 

অভিযানে ঢাকা মহানগরীতে তিনটি দল চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, রাজশাহী জেলায় একটি দল দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি দল ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান চালু থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।