Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

অজ্ঞান পার্টির কবলে উপ সচিব

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
অজ্ঞান পার্টির কবলে উপ সচিব

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু জানান, আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিলো। পরে তিনি বাস থেকে আর যাত্রাবাড়ীতে নামেননি চলে আসেন সায়দাবাদ বাস টার্মিনালে।'

 

এ সময় বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।'

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এ ঘটনায় তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে ৬০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।