Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

ব্যান্ডেজ পায়ে কেন্দ্রে মাইসুরা, মেঝেতে বসে দিলেন পরিক্ষা

admin • 27 May 2023, 07:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ব্যান্ডেজ পায়ে কেন্দ্রে মাইসুরা, মেঝেতে বসে দিলেন পরিক্ষা

ভাঙ্গা পা ব্যান্ডেজ পেঁচিয়ে শারীরিক অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে গুচ্ছভুক্ত ব্যবসায় শাখার 'সি' ইউনিটের ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করেছেন কুষ্টিয়ার শিক্ষার্থী মাইসুরা রহমান। গুচ্ছভুক্ত এই ইউনিটে তার কেন্দ্র পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। ভাঙা পা নিয়ে চেয়ারে বসতে না পারলেও মেঝেতে বসেই পরীক্ষা সম্পন্ন করেছে তিনি।

শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে ১টা পর্যন্ত। ব্যবসায় অনুষদ ভবন কেন্দ্রের নিচতলার ১০৫ নং কক্ষে ঐ ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

জানা যায়, রিকশা উল্টে যাওয়ার কারণে গত ৫ মে পা ভেঙে যায় তার। ভাঙা পা নিয়েই এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

 

মাইসুরা কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। স্বপ্ন ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করার। তাই নিজের স্বপ্ন পূরণে লড়াই করছেন শারীরিক অসুস্থতা নিয়েও।

 

পরীক্ষা শেষে তিনি বলেন, পরীক্ষা ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অনেক সাহায্য করেছে। যদি চান্স হয় তাহলে ইবির ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করতে চাই।

 

তিনি আরও বলেন, আমার সাথে আমার মা-বাবা এসেছেন। তারা আমার জন্য সব সময় লড়াই করে যাচ্ছেন। আমার পাশে তারা আছেন বলেই ভরসা পাচ্ছি। মা-বাবার স্বপ্ন পূরণ করতে চাই। তাদের এই কষ্ট সার্থক হবে যদি আমি আমার এই ভর্তিযুদ্ধে সফল হতে পারি।

 

এ বিষয়ে মাইসুরার বাবা মো. মখলেছুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সবার কাছ থেকে যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। তারা আমার মেয়ের পরীক্ষার জন্য সব রকম সাহায্য করেছেন। আমার মেয়ে যেহেতু পা নিয়ে সিটে বসে পরীক্ষা দিতে পারবে না তার জন্য শিক্ষকরা বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিয়েছেন।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, মেয়েটি যেহেতু পা নিয়ে চেয়ারে বসতে পারে না তাই তার পরিক্ষার্থীর সুবিধার্থে নিচে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। উপাচার্য স্যারকে বিষয়টি জানানোর পর তিনি তাৎক্ষণিক বিষয়টির ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।