রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(বেরোবিসাস) ১০ম বর্ষে পদার্পণ ও ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা ও কেক কেটা মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় সংগঠনের যুগ্ম সম্পাদক কেএম হিমেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ শিপনসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বেবোবিসাসের সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ শিপন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা হওয়া সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে সাংবাদিক সমিতি আজ দশম বছরে পদার্পণ করেছে। ক্যাম্পাস সাংবাদিকরা সকলের আস্থা অর্জন করেছে।
আমরা ক্যাম্পাস সাংবাদিকরা কারো বিরুদ্ধে নিউজ করি না। ক্যাম্পাসে যা সত্য বা যা ঘটে তাই লিখুনীর মাধ্যমে প্রকাশ করি। আজ এ সাংবাদিক সমিতির সদস্যদের নিউজের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের বর্তমানে অনেক সুফল ভোগ করছে , অনেক দুর্নীতি বন্ধ হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালবেলার ক্যাম্পাস প্রতিনিধি আনোয়ার হোসেন, বাংলাভিশনের রবিউল হাসান সাকীব, দ্যা মিরর অব বাংলাদেশের আবু সৈয়দ, রাইজিং বিডির সাজেদুল ইসলাম, স্বদেশ বার্তার আবুল খায়ের জায়েদ ও আরএমসি নিউজের আল আমিন।
প্রসঙ্গত, 'তথ্যই শক্তি শ্লোগান সাথে নিয়ে'২০১৪ সালের ২৬অক্টোবর ১৬ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।





