Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

বেরোবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

admin • 15 Mar 2023, 10:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বেরোবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ‍উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে র্যা লি শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্কের মোড় হয়ে আবারও মিডিয়া চত্বরে এসে শেষ হয়। এসময় মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাজেদুল হক ও মার্কেটিং বিভাগের ১২ তম, ১৩ তম এবং ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

 

১৫ মার্চ, ১৯৬২সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন।তিনি ভোক্তাদের চারটি অধিকারের বিষয়ে আলোকপাত করেন। সেগুলো হলো—নিরাপত্তার অধিকার, তথ্য প্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার।

 

১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।

 

সমাবেশ শেষে মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাজেদুল হক বলেন, যখন আমরা একটা পণ্য কিনতে যাই পণ্যের গায়ে লিখা মূল্য ১৫ টাকা, আমাদের কাছে চাওয়া হচ্ছে ২০ টাকা কিন্তু আইনে লেখা আছে ১৫ টাকার বেশি বিক্রি করা যাবে না, ১৫ টাকার নিচে বিক্রি করতে পারবে।

 

দামের দিক দিয়ে, মানের দিক দিয়ে, ওজনের দিক দিয়ে যে অনিশ্চয়তা, ভেজালে ভরা আমাদের বাজারের পণ্য গুলো। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হয়েছে কিন্তু এখনো আমরা ব্যবসায়ীদের কাছে জিম্মি।

   

তিনি আরও বলেন, পৃথিবীর মুসলিম প্রধান দেশগুলোতে রমজান উপলক্ষে পণ্যের বাজার মূল্য কমানো হয়, কিন্তু আমাদের দেশ বিপরীত আমাদের দেশে রমজান উপলক্ষে পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় শাকসবজি, ফলমূল, এবং মনিহারি দোকান গুলোতে। আমি বলতে চাই আসুন আমাদের দেশকে ভালোবাসি, ক্রেতাদের কে ভালোবাসি, আসুন আমরা সৎ ব্যবসায়ি এর অন্তর্ভুক্ত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।