Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

প্রথমবারের মত জামালপুর জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন

admin • 27 Feb 2025, 08:55 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
প্রথমবারের মত জামালপুর জাহেদা সফির মহিলা কলেজে ছাত্রদলের কমিটি গঠন

প্রথমবারের মতো জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। এই কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার লুপা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরজাহান আক্তার শাকিলা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলেজের সাধারণ ছাত্রীদের প্রত্যক্ষ মতামতের তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটিতে মোছা. বিথী আক্তারকে সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়লা আক্তার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বৃষ্টি আক্তার ও সদস্য হিসেবে আছেন, লাভনী আক্তার, জুথী, মৌমিতা জাহান, তাকলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও জান্নাত।

 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিকী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

 

এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এ উপলক্ষে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আয়োজিত ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মীসভার আয়োজন করা হয়।

 

পরে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সদস্য ফরম বিতরণ ও পূরণ করা হয় এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কলেজ ক্যাম্পাসে কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

 

এসময় জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিলের সঞ্চালনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর সানী রিসালাত ইসলাম সজীব বক্তব্য রাখেন।

 

তিনি বলেন,‘দেশে শান্তি প্রতিষ্ঠা এবং নেতৃত্বে নারীদের অন্তর্ভুক্তি এময়ে সময়ে গুরুত্বপূর্ণ বিষয়। নারী নেতৃত্ব সংকট কী ধরনের গভীর ও জটিল সংকট তৈরি করে ইতিহাস তা বারবার দেখিয়েছে । দেশের সংকট মোকাবিলায় সেই লক্ষ্যকে সামনে রেখেই জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।’

 

এ প্রসঙ্গে কলেজের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরজাহান আক্তার শাকিলা জানান, এ কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম জাতীয়তাবাদী কোনো ছাত্র সংগঠন কমিটি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের সকল দাবীর পক্ষে কাজ করতে আমরা দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। দেশ ও দেশের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।