Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

নির্মাণ হচ্ছে বেরোবির ফটক, পূরণ হচ্ছে শিক্ষার্থীদের দাবি

admin • 06 Apr 2023, 08:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নির্মাণ হচ্ছে বেরোবির ফটক, পূরণ হচ্ছে শিক্ষার্থীদের দাবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বহুল কাঙ্খিত প্রধান ফটক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল, ২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, প্রক্টর মোঃ গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, পরিবহন পুলের পরিচালক ড. শফিকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এই কর্মযজ্ঞের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হতে চলেছে। প্রধান ফটকের ঢালাই কার্যক্রমের উদ্বোধনের সময় দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 

বাংলা বিভাগে শিক্ষার্থী শামীম বলেন , আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্মাণ কাজ যথা সময়ে শেষ করবেন এবং এটা আমাদের দাবি ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।