Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

ঢাবির শিক্ষার্থীকে পুলিশে দিলেন প্রাধ্যক্ষ ,

admin • 19 Aug 2022, 02:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঢাবির শিক্ষার্থীকে পুলিশে দিলেন প্রাধ্যক্ষ ,
ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সরকারের সমালোচনা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন।     বৃহস্পতিবার (১৮ আগস্ট) মধ্যরাতে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় দেওয়া হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মেফতাহুল মারুফ।   তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।জানা যায়, ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে চলতি মাসের ১৭ আগস্ট ছাত্রলীগের সমাবেশ ও মিছিলের ফলে রাস্তায় যানজটে পথচারীদের ভোগান্তি, ছাত্রলীগের ঘন ঘন কর্মসূচিতে হলের শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়া মেসেঞ্জার গ্রুপ ‘চৌদ্দশিখা’তে আলাপ চলছিল।   আলাপচলাকালীন ভুক্তভোগীর একটি মেসেজের ভিত্তিতে তাকে হল প্রশাসন রাষ্ট্রবিরোধী ও জঙ্গি সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার সন্দেহে পুলিশের হাতে তুলে দিয়েছে।   ভুক্তভোগী শিক্ষার্থী তাদের মেসেঞ্জার গ্রুপে লেখেন, সিরিজ বোমা হামলা চালাইছে জামায়াতুল মুজাহিদিন নামে একটা জঙ্গি সংগঠন বাংলা ভাইয়ের নেতৃত্বে। সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত। এই ক্ষমতায় থাকার জন্য যদি দায়ী তারা হয় তাহলে গুলশানসহ সব জঙ্গী হামলার জন্য দায়ী আওয়ামী লীগ। তার এই মেসেজ প্রথমে হল ছাত্রলীগের হাতে আসলে তারা ওই শিক্ষার্থীকে প্রাধ্যক্ষের হাতে তুলে দেন। পরবর্তীতে প্রাধ্যক্ষ ওই শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।