Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

ইবিতে লেখক ফোরামের দিনব্যাপী কর্মশালা

admin • 26 Nov 2022, 08:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবিতে লেখক ফোরামের দিনব্যাপী কর্মশালা

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রবন্ধ, নিবন্ধ ও ফিচার লেখালেখি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে ‘তরুণ কলাম লেখক ফোরাম’ সংগঠন কতৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এসময় সংগঠনটির সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতম।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক দীপঙ্কর গৌতম বলেন, আপনারা যারা লিখেন তারা আমার সম্প্রদায়ের। আপনারা যে কাজ করেন আমিও সেই কাজ করি।তিনি বলেন লেখক হিসেবে আপনাদের আঙুল তুলে কথা বলতে হবে। এর মানে হচ্ছে আমাদের যেমন একটা কলম রয়েছে সাথে আমাদের একটা আঙুলও রয়েছে। কোথাও একটা কথা হলে আমাদের ৪টা কথা বলতে হবে কারন আমরা লিখি।

 

তিনি বলেন, নেপোলিয়ন বলেছিলেন যে, "আমি একটা কলমকে ১০০০ টা বুলেটের থেকে ভয় পাই " তাই আমি চাই আপনাদের এই কলমের ছোঁয়ায় সকল অন্ধকার চিরে যাক।

 

তিনি আরও বলেন, আমরা এখানে যে কয়জন লেখক আছি তারা যদি এক হই তাহলে একটা কুষ্টিয়াকে কাঁপিয়ে দিতে পারবো, একটা ঢাকাকে কাঁপিয়ে দিতে পরবো, সুতরাং লেখা আমরা করো উন্নয়ন বা খুশি করার জন্য লিখবোনা, লিখবো পরিবর্তনের জন্য।

 

কর্মশালায় রোকসানা ইতির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।