Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

admin • 02 Mar 2025, 08:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছে।রোববার (২ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

 

আটককৃতরা হলেন— ইবি শাখা ছাত্রলীগের উপ–আপ্যায়ন বিষয়ক সম্পাদক ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মাঝহারুল ইসলাম নাঈম ও সাদ্দাম হোসেন হল ছাত্রলীগ নেতা ২০১৯–২০ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ। পরে শিক্ষক ও সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দের সহায়তায় প্রক্টরিয়াল বডি তাদের থানায় সোপর্দ করে।

 

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা তাদের চিহ্নিত করে প্রতিবাদ শুরু করে।

শিক্ষার্থীরা বলেন, আন্দোলন চলাকালে আটককৃত দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি দিয়েছে। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসের মারামারিতে জড়িয়েছে। তারা পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সন্ত্রাসীরা কীভাবে তা করার সাহস পায়, তা আমরা জানতে চাই।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করে। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া ইতোমধ্যেই কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না— তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।