Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

admin • 05 May 2026, 03:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন (৬ মাস) নামের এক শিশু মারা গেছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা‌. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হলো।
ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ সরকার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১ হাজার ৪৯ শিশু ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৫৫ শিশু।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।