Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে প্যানেল মেয়র মাসুমের বাসা থেকে অস্ত্র উদ্ধার

admin • 08 Sep 2024, 05:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরে প্যানেল মেয়র মাসুমের বাসা থেকে অস্ত্র উদ্ধার

নাটোর পৌরসভার প্যানেল মেয়র মো. আরিফুর ইসলাম মাসুমের বাসায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে শহরের নিচাবাজর এলাকায় মাসুমের নিজ বাড়িতে ওই অভিযান চালানো হয়।

এসময় ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়।

অভিযানকালে প্যানেল মেয়রের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে গ্রেপ্তার করা হয়। পরে প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুন নিজেই সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলখানায় পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।