Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

 

বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

 

ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানা–পুলিশ জব্দ করে তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। ওই বাসে বুধবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল থেকে রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা বলেন, বাসে আগুন ধরেছে, এটা ঠিক। নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে আগুন নিভে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।