Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

ইবিতে ছাদ ঢালাইয়ের প্রেশার পাইপ বিস্ফোরণ, আহত ৩ শ্রমিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ইবিতে ছাদ ঢালাইয়ের প্রেশার পাইপ বিস্ফোরণ, আহত ৩ শ্রমিক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের দক্ষিণ ব্লকে নির্মাণাধীন ভবনের ছাদে প্রেশার পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে নির্মাণাধীন ভবনে কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহতদের তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়।

 

আহত শ্রমিকরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীরামপুর গ্রামের শহীদ, জাঙ্গালিয়া গ্রামের রসূল ও জগৎপুরের শান্ত।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের দক্ষিণ ব্লকের ছাঁদ ঢালাইয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। এ সময় ঢালাই কাজের প্রেশার পাইপ বিস্ফোরণ ঘটলে পাশে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম শাহেদ হাসান বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুকে গুরুতর আঘাত পাওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে। এক্স-রে করলে আঘাতের পরিমাণ স্পষ্টভাবে বোঝা যাবে।

 

ভবন নির্মাণের দায়িত্বে থাকা মাইশা কনস্ট্রাকশন এন্ড প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মুন্না বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রেশার পাইপ বিস্ফোরণ সাধারণত ঘটে না। তবে আমি আহত শ্রমিকদের সাথেই আছি। তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা করা দরকার সবকিছু করবো।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, জরুরি সেবা দেওয়ার জন্য তৎক্ষণাৎ চীফ মেডিকেল অফিসারকে জানানো হয়েছিল। আমি নিজে মেডিকেলে গিয়েছিলাম। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় পাঠানো হয়েছে।

এর আগে, ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ তলা থেকে পা পিছলে ছাদ থেকে মনিরুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনের নির্মাণকাজ চলাকালীন পিলারের আঘাতে মৃত্যুবরণ করেন ওবায়দুর রহমান নামের আরেক শ্রমিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।