Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
আর্ন্তজাতিক

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল ফিলিপাইন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল ফিলিপাইন

ফিলিপাইনে সমুদ্রের তলদেশে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ প্রান্তে বুরিয়াস থেকে প্রায় ১৬ মাইল দূরে কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। খবর রয়টার্সের।

 

বিজ্ঞানীরা বলেছেন, সুনামির আশঙ্কা করা হচ্ছে না তবে আফটারশকের আশঙ্কা রয়েছে, এর জন্য বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

   

দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও উপস্থাপক লেনি আরানেগো বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে দেওয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ডেস্ক থেকে কিছু কম্পিউটার পড়ে যায়।

   

ভূমিকম্পের পর শহরের একটি বিমানবন্দরের যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গবেষকরা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৭ থেকে ৭.২ মাত্রার মধ্যে রেখেছেন।

   

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছয় মাইল গভীরতায় আঘাত হানে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরির একটি ভূমিকম্প প্রবণ বেল্ট যাকে ‘রিং অফ ফায়ার’ বলা হয়, ফিলিপাইন সেই অঞ্চলে অবস্থিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।