Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
ক্যাম্পাস

৫ দিনের চীন সফরে জাবি উপাচার্য

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
৫ দিনের চীন সফরে জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সফরে চীন গিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে  রবিবার (৬ জুলাই)   তিনি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

রোববার (৬ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর  পরিচালক (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এই সফরে প্রতিনিধি দলটি চীনের একাধিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এসময় তিনি এসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারক চুক্তি বিষয়ক মতবিনিময় করবেন।

এছাড়াও উপাচার্য ইউনান, হুবেই ও গুয়াংডং প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ ছাড়াও সেখানকার জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানা গেছে।

 

উল্লেখ্য, আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।